নির্বাচনে সরকারি কর্মচারীরা শাসকদলকে হতাশাগ্রস্ত করার কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবে সরকারঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ || ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে রাজ্যের সরকারি কর্মচারীরা শাসকদল বিজেপি’কে হতাশাগ্রস্ত করেছে। এর কারন নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবে রাজ্য সরকার। সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে – ২০২৩’ অনুষ্ঠানে অংশ গ্রহণ করে বক্তব্য রেখতে গিয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা গড়ার লক্ষ্যে যেভাবে রাজ্য সরকার কাজ করছে তার জন্য কর্মচারীদের একমত হওয়া জরুরি। কারণ কর্মচারীরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কারিগর। সময়ের কাজ সময়ে করলে শ্রেষ্ঠ ত্রিপুরা সম্ভব হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকার পরিকল্পনা নিয়েছে পি এইচ সি সেন্টার গুলিতে একজন করে ডেন্টাল সার্জন, সি এইচ সি’তে দু’জন করে ডেন্টাল সার্জন এবং জেলা হাসপাতাল গুলিতে চারজন করে ডেন্টাল সার্জন দেওয়া হবে। বিশেষ করে ডেন্টাল কলেজে ২৫ থেকে ৩০ জন ডেন্টাল সার্জন দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু, ডেন্টাল সার্জন, কমিউনিটি হেলথ অফিসার এবং এএনএম ছাত্র-ছাত্রীরা সহ অন্যান্য আধিকারিকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*