সাগর দেব, তেলিয়ামুড়া, ২০ মার্চ || যেই সমাজের মানুষ শিক্ষায় পিছিয়ে রয়েছে, সেই সমাজের উন্নতি হতে পারে না। সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে অভিভাবকরা ছেলে -মেয়েদের লেখা পড়ার উপর গুরুত্ব দিতে হবে। সোমবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট ব্যারেজের ওপারে মসজিদে আয়োজিত মুসলমান সমাজের এক অনুষ্ঠানে উপস্থিত থেকে একথা বলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।এদিন মুসলমান সমাজের পক্ষ থেকে মন্ত্রী বিকাশ দেববর্মাকে সংবর্ধনা দেওয়া হয়। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী বিকাশ দেববর্মা মসজিদ পরিচালন কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের আর্থ্য সামাজিক উন্নয়নে কাজ করবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি।
