বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ মার্চ || সাব্রুমে যান দূর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু হলো শান্তিরবাজার জেলা হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সাব্রুম মহকুমার দমদমা এলাকায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পরে। এতে যাত্রীবাহী বাসের পাশাপাশি এক পথচারীও এই পথ দুর্ঘটনার স্বীকার হয়। পথচারী সাব্রুম দমদমার নেতাজী পল্লীর বাসিন্দা। উনার নাম পরিমল দে (৪৫)। দুর্ঘটনার পরবর্তী সময় আহত পরিমল দে’কে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উনার অবস্থা আশঙ্কাজনক দেখে শান্তিরবাজার জেলা হাসাপাতালে রেফার করে। শান্তিরবাজার জেলা হাসপাতালে আহত পরিমল দে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর মুখে ঢলে পরে। পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্ত আইনি পক্রিয়া সেরে মৃতদেহ জেলা হাসাপাতলের মর্গে রাখার ব্যবস্থা করেন। বুধবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ।
