আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ || বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে মেধা অন্বেষার উদ্যোগে মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বিশ্ব অরণ্য দিবস উপলক্ষে বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে বৃক্ষরোপণ অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। এদিন মেয়র দীপক মজুমদার বলেন, শুধু বন দিবস ঘটা করে পালন করলেই চলবে না। যেকোনো শুভ কাজে বৃক্ষরোপণ করে পরিবেশ সুন্দর রাখার উদ্যোগ গ্রহণ করতে হবে সকলকে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ স্কুল পরিচালন কমিটি সদস্যরা।
