রক্তদানের চেয়ে বড় কোন দান হতে পারে নাঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ || রাজ্যে বিধানসভা নির্বাচন চলাকালীন রক্তদান শিবির কর্মসূচী বন্ধ থাকায় গোটা রাজ্যে রক্তের চরম সংকট দেখা দেয়। আর এই রক্তের সংকট কাটাতেই মুখ্যমন্ত্রী রাজ্যের সামাজিক সংস্থা, সংগঠন সহ রাজ্যবাসীর কাছে আবেদন রেখেছিলেন সকলেই রক্তদানে এগিয়ে আসার জন্য।
মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপি নির্বাচনী কার্যালয়ে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, বিধায়িকা সহ যুব মোর্চার সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, মানুষ জ্ঞান দান, শিক্ষাদান, কিডনি দান সহ বহু কিছু দান করে। কিন্তু এই রক্ত দানের চেয়ে বড় কোন দান হতে পারে না। রক্তের চাহিদা মেটাতে নিয়মিত সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*