নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে সাংবাদিক সম্মেলনে অভিযোগ তুলে সি আই টি ইউ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ || রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস মোকাবেলায় রাজ্য সরকার এবং পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণ দাবী জানিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করে সি আই টি ইউ। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সি আই টি ইউ’র রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে এবং সি আই টি ইউ’র রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত।
এদিন প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, বহু মানুষ আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়ে বাড়িঘর ছাড়া হয়ে রয়েছেন৷ অথচ আক্রমণ সংঘটিত হলেও পুলিশ মামলা নিচ্ছে না৷ অবিলম্বে সন্ত্রাস বন্ধ করার দাবি জানিয়েছে তিনি।
অপরদিকে প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত বলেন, এখনো পর্যন্ত ৭০৫টি অটো, ১৬২টি ই-রিস্কা, ৩১৬টি গাড়ি রাস্তায় নামতে পারছে না৷ তিনি অভিযোগ করে বলেন, ৮২টি গাড়ি ভাঙচুর করা হয়েছে, ১৮টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে৷ ৫০৪টি বাড়িতে হামলা ও ভাঙচুর, ৪৩২টি বাড়িতে লুটপাট সহ ৫৬টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি বলেন, ৩০২টি ফুটপাতের হকারের দোকান ভাঙচুর ও লুটপাট সহ ৫৫টি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে৷ ১২২টি রাবার বাগান পুড়িয়ে দেওয়া হয়েছে বলে এদিন অভিযোগ করেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*