রক্তদান শিবির ও বসন্ত উৎসব খোয়াইয়ে

গোপাল সিং, খোয়াই, ২৬ মার্চ || রক্তদান মানে জীবন দান, রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছায় রক্তদান একমাত্র বিকল্প। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার আহ্বানে এবং রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে গোটা রাজ্যের পাশাপাশি খোয়াইতেও একের পর এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে।
রবিবার খোয়াই ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান কর্মসূচী পালিত হয়। আয়োজিত রক্তদান শিবিরের সূচনা করেন খোয়াই জিলা পরিষদের সদস্য তথা খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার। উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস সহ অন্যান্যরা। এই মহৎ উদ্যোগের জন্য আয়োজক এবং রক্তদাতাদের আন্তরিক অভিনন্দন জানান তিনি। এদিম মোট ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
অপরদিকে খোয়াই কালচারেল সেলের উদ্যোগে খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এদিন বসন্ত উৎসব পালিত হয়। সংস্কৃতির শহরে বসন্তের ছোঁয়া লাগলো। রবিবার বসন্ত উৎসবের সূচনা করেন খোয়াই জিলা পরিষদের সদস্য তথা খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার। উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, কাউন্সিলার পীযূষ কান্তি দাস চৌধূরী সহ অন্যান্যরা। বসন্ত উৎসবকে ঘিরে ব্যপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*