সামাজিক মাধ্যমে কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ

সাগর দেব, তেলিয়ামুড়া, ৩০ মার্চ || সামাজিক মাধ্যমে এক কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরালের পর আত্মঘাতী কলেজ ছাত্রী! পুলিশের হাতে আটক আত্মঘাতী কলেজ ছাত্রীর প্রেমিক! ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার ও.সি সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ায় এক কলেজ পড়ুয়া যুবতীর আত্মহত্যার ঘটনায় তেলিয়ামুড়া থানার পুলিশ বুধবার সিধাই মোহনপুর থানাধীন খামপার পাড়া এলাকা থেকে উক্ত ঘটনার মূল অভিযুক্তকে জালে তুলে তেলিয়ামুড়া থানার পুলিশ।
জানা গেছে, তেলিয়ামুড়া থানাধীন তুইকর্মা এলাকার বাসিন্দা এক যুবতীর আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয় তার প্রেমিক। ওই যুবতীর পরিবারের লোকজনদের অভিযোগ, পরবর্তীতে এই ভিডিও ভাইরাল হওয়ায় চলতি বছরের ২রা মার্চ ওই যুবতী আত্মহত্যা করে। পরবর্তীতে এ বিষয়ে চলতি বছরের ৩রা মার্চ আত্মঘাতী ওই যুবতীর পরিবারের পক্ষ থেকে এক যুবকের নাম ধাম দিয়ে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এই অভিযোগ হাতে পেয়ে ঘটনার তদন্ত শুরু করে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং বুধবার সিধাই মোহনপুর থানাধীন খামপার পাড়া এলাকা থেকে সুমাই দেববর্মা নামের ২৩ বছর বয়সী ওই যুবককে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*