মুখ্যমন্ত্রীর সাথে ওয়েব মিডিয়া ফোরামের প্রতিনিধি দলের সৌজন্যমূলক সাক্ষাৎ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল || ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের এক প্রতিনিধি দল শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ওয়েব মিডিয়া ফোরাম থেকে বেশ কয়েকটি সমস্যার কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বিষয়গুলো খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
এদিন প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের সম্পাদক অভিষেক দে, সহ সভাপতি বাপি রায়, যুগ্ম সম্পাদক দ্বীপজিৎ আচার্য, দীপঙ্কর দেব, শান্তনু চক্রবর্তী, জয়ন্ত দাস, অভিষেক চক্রবর্তী, শান্তনু বিশ্বাস ও সুব্রত দেবনাথ প্রমূখ। ফোরামের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*