আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল || শনিবার দুপুরে ডুকলী ব্লকের ভিডিও সৌরভ কুমার পালের নিকট ব্লক পঞ্চায়েত সমিতির সকল সদস্য সদস্যা সহ ১৮-সূর্যমনিনগর মন্ডল সভাপতি মান্তু দেবনাথের নেতৃত্বে মন্ডল কমিটির সকল পদাদিকারি একত্রিত হয়ে ডুকলী ব্লক চেয়ারম্যান অজয় কুমার দাসের বিরুদ্ধে অনাস্তা পেশ করেন এবং অতিসত্বর নতুন ব্লক চেয়ারম্যান বানানোর আবেদন জানিয়ে এক ডেপুটেশন প্রদান করেন।
