গভীর জঙ্গল থেকে উদ্ধার দেশি গাঁদা বন্দুক

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৪ এপ্রিল || গভীর জঙ্গল থেকে উদ্ধার দেশি গাঁদা বন্দুক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া বালুছড়া এলাকার গভীর জঙ্গলে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য।
সংবাদ প্রকাশ, রবিবার সকাল নাগাদ তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে খবর আসে তেলিয়ামুড়া থানাধিন ব্রহ্মছড়া বালুছড়া এলাকার গভীর জঙ্গলে এলাকাবাসী’রা যখন লাকড়ি সংগ্রহ করতে যায়, তাদের নজরে আসে একটি দেশি গাঁদা বন্দুক জঙ্গলে পরে রয়েছে। তৎক্ষণাৎ এলাকাবাসীরা এই খবর দেয় তেলিয়ামুড়া থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার এস আই রামকৃষ্ণ দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং গভীর জঙ্গল থেকে সেই দেশি গাঁদা বন্দুকটি উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে।এবিষয়ে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি নন্দন বৈদ্য জানান, এলাকাবাসীদের খবর মূলে জঙ্গল থেকে একটি দেশি গাঁদা বন্দুক উদ্ধার করে আনা হয়েছে এবং এই দেশি গাঁদা বন্দুক উদ্ধারের ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে যে অবৈধ পশু শিকারি’রা পশু শিকার করার উদ্দেশ্যেই মূলত এই দেশি গাঁদা বন্দুকটি জঙ্গলে লুকিয়ে রেখেছে। যদিও এ ব্যাপারে পুলিশ কাউকেই আটক করতে পারেনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*