আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল || টেট উত্তীর্ণ নব নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ মূলত রাজ্য সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রবিবার এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রদিপ প্রজ্জলন করে এই মেগা রক্তদান শিবিরে উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ৷ শিবিরে এইদিন টেট উত্তীর্ণ নব নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা স্বেচ্ছায় রক্তদান করেন৷
