নেশাবিক্রেতা ও নেশাসেবনকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিলো এলাকাবাসী

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২১ মে || পুলিশের উপর আস্থা হারিয়ে নেশাবিরোধী অভিযানে নামলো এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার শান্তিরবাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক নেশাসেবনকারীকে দেখতে পায় এলাকাবাসী। পরবর্তী সময় নেশাসেবনকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এলাকাবাসী জানতে পারে নতুন পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় একটি বাড়ী থেকে নেশাসেবনকারী যুবক নেশাসামগ্রী ক্রয় করেছে। এই কথা জানতে পেরে এলাকাবাসী খবর দেয় শান্তিরবাজার থানায়। এলাকাবাসীর অভিযোগ নেশাকারবারী ও নেশাসেবনকারীকে আটক করে থানায় খবর দিলেও ৪৫ মিনিট অতিক্রান্ত হবার পরেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। এই নিয়ে এলাকাবাসী সংবাদমাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উবরে দেন। ঘটনা অতিক্রান্ত হবার প্রায় ১ ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেশাকারবারীর ঘরে তল্লাশি চালিয়ে নেশাসামগ্রী উদ্ধার করেন। পুলিশ নেশাসামগ্রী, নেশাকারবারী ও নেশা সেবনকারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তিরবাজার থানায় নিয়ে আসে। এই বিষয়ে পুলিশ জানান উনারা ঘটনার তদন্ত করছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*