সাগর দেব, তেলিয়ামুড়া, ২১ জুন || আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ২৯-কষ্ণপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত হয় যোগা দিবস উদযাপন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি প্রদেশ কমিটির সহ-সভাপতি পাতাল কন্যা জমাতিয়া, মন্ডল সভাপতি তপন নমঃ দাস এবং খোয়াই জেলার সাধারণ সম্পাদক বিজন কর সহ বিজেপি’র অন্যান্য কর্মকর্তারা। এদিন আমন্ত্রিত অতিথিরা আন্তর্জাতিক যোগা দিবসের তাৎপর্য তুলে ধরেন। যোগা দিবসকে কেন্দ্র করে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক বিভিন্ন উপকার রয়েছে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য যোগ ব্যায়ামের অনেক উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা একান্ত আবশ্যক।
