দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০১ এপ্রিল ।। মূলত ADC নির্বাচনকে রেখেই এবং সাংগঠনিক কাজ কর্মের তদারকিতে রাজ্যে আসছেন সর্বভারতীয় বিজেপির সভাপতি অমিত শাহ। দলীয় সূত্রে জানা গেছে আপাতত অমিত শাহ-এর রাজ্য সফরে দিন নির্ধারিত হয়েছে আগামী ২৭শে এপ্রিল। নির্ভরযোগ্য সূত্রে সংবাদ, অমিত শাহ রাজ্যে এসে আগরতলায় একটি জনসভায় ভাষন দেবেন। এছাড়াও রাজ্য বিজেপি সভাপতি সুধিন্দ্র দাশগুপ্ত জানিয়েছেন, আগামী ADC নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে ঝাপিয়ে পড়তে যাচ্ছে বিজেপি এবং ২৮টি আসনের পার্থী দাঁড় করাবে। স্বভাবতই বিজেপির সভাপতির রাজ্য সফর নিয়ে দলীরস্তরে চলছে চূড়ান্ত ব্যস্ততা।
