আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগস্ট || রাজ্যের একটি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ‘দীপাঞ্জলি’। শনিবার ছিল দীপাঞ্জলি’র দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস। এদিন দীপাঞ্জলি’র দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন রাজধানীর বড়দোয়ালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৪০ নম্বর পুর ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী, কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা।
