আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট || শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে, বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং নতুন পরিকাঠামো তৈরিতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে আগরতলা পুর নিগম। যা সবটাই সম্ভব হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উদার মানসিকতার ফলে। শনিবার আগরতলা পুর নিগম ১২নং ওয়ার্ড এলাকায় ৭০ জন দুস্থ পরিবারের হাতে বিপিএল (P.G Ration Card) রেশন কার্ড তুলে দিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন মেয়র বলেন, এতে উপকৃত হয়েছে ৭০ জন পরিবার। তিনি বলেন, গত ৩৫ বছরে শহরের যা উন্নয়ন হয়নি গত দেড় বছরে সেই উন্নয়ন দেখতে পেয়েছে শহর এলাকার মানুষ। পুর নিগমের স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলেই দ্রুত উন্নয়ন করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহা, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ সহ বিশিষ্ট জনেরা।
