ফিট ইন্ডিয়া রান এবং অপারেশন সঞ্জীবানির অধীনে ৩৫ কিমি ম্যারাথন দৌড়

সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ আগস্ট || নেশা মুক্ত ত্রিপুরার অধীনে ফিট ইন্ডিয়া রান এবং অপারেশন সঞ্জীবানির অধীনে ৩৫ কিমি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় শনিবার তেলিয়ামুড়ায়। খোয়াই জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ম্যারাথন দৌড়। আজাদী কা অমৃত মহোৎসবের বছর উদযাপন এবং ৭৭’তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে  খোয়াই জেলা পুলিশ আয়োজিত ফিট ইন্ডিয়া রান প্রচারাভিযানের অধীনে খোয়াই থেকে তেলিয়ামুড়া পর্যন্ত হয় এই দৌড়। এরপর তেলিয়ামুড়ার প্রাণকেন্দ্র অম্পি চৌমুহনীতে, নেশা মুক্ত ত্রিপুরা প্রচারাভিযানের অধীনে অপারেশন সঞ্জীবনী নিয়ে অনুষ্ঠিত হয় সম্ভর্ধনা ও আলোচনা সভা। উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, খোয়াই জেলা পুলিশ সুপার ডা. রমেশ চ. যাদব, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সুত্রধর, তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় তেলিয়ামুড়ার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*