বনমালীপুর দিঘীর পাড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর || সবুজায়নে বনমালীপুরের উদ্যোগে এবং আগরতলা পুর নিগমের সহযোগিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়। রবিবার আগরতলা পুর নিগমের ২১নং ওয়ার্ডের বনমালীপুর দিঘীর পাড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা পুর নিগম থেকে বিভিন্ন জায়গায় বিশ্ব বিখ্যাত কবি সাহিত্যিক মনীষীদের মূর্তি বসানো হচ্ছে। তিনি বলেন, আগরতলা পুর নিগম থেকে আর্থিক সহায়তায় প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই পূর্ণাবয়ব মূর্তি।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের কর্পোরেটর অলক ভট্টাচার্য, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দে সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*