আন্তর্জাতিক ডেস্ক ।। ফ্রান্স সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই সফর প্রসঙ্গে মোদির সাক্ষাৎকার প্রকাশ করতে অস্বীকার করল বিখ্যাত ফরাসী সংবাদপত্র লা মঁদ। ওই সংবাদপত্রকে মোদির সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয়নি। পরিবর্তে তার লিখিত জবাব প্রকাশ করতে বলা হয়।
আর এ জন্যই মোদির সাক্ষাৎকার না ছাপার সিদ্ধান্ত নিয়েছে লা মঁদ। পত্রিকার দক্ষিণ এশিয়ার সংবাদদাতা জুলিয়েন বোইসো জানিয়েছেন, মোদীর সঙ্গে সরাসরি কথা না বলে তাঁর লিখিত বক্তব্য সাক্ষাত্কার হিসেবে ছাপতে বলা হয় আমাদের। আমরা এতে রাজি নই।
লা মঁদ বেঁকে বসার পর প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) অন্য একটি ফরাসি সংবাদপত্র লে ফিগারো-তে ই-মেল সাক্ষাত্কার প্রকাশের বন্দোবস্ত করার চেষ্টা চালাচ্ছে।
