মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে বসেআঁকো প্রতিযোগিতা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর || শারদীয়া দুর্গাপূজা উৎসবকে সামনে রেখে মহালয়ের পুণ্য লগ্নে মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে বসেআঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। শনিবার তিনটি বিভাগে এই বসেআঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়। ক-বিভাগে শূন্য থেকে ছয় বছর, খ-বিভাগে ৭ থেকে ১০ বছর এবং গ-বিভাগে ১১ থেকে ১৫ বছরের শিশুরা অংশগ্রহণ করে। এদিন মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক ভবতোষ দাস সংবাদ মাধ্যমের কাছে এই কথা জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*