আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর || রবিবার আগরতলা পুর নিগমের ৪০নং ওয়ার্ডের অন্তর্গত স্বামী বিবেকানন্দ ক্লাবে “আমার পাড়া সেরা পাড়া” শীর্ষক শারদ সন্মান-২০২৩ অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী জয়ন্ত চৌধূরী, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সরয়ূ চক্রবর্তী প্রমুখ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এবং মেয়র শারদোৎসবকে সর্বাত্মক সফল করে তোলার জন্য আমি বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং পূজা আয়োজকদের অভিনন্দন জানান।
