ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার ব্যবস্থার উন্নয়নে ত্রিপুরা বিধানসভার সিলেক্ট কমিটির প্রস্তুতিমূলক বৈঠক, উপস্থিত মন্ত্রী সুশান্ত চৌধূরী ও প্রণজিৎ সিংহ রায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর || ত্রিপুরার ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার ব্যবস্থার উন্নয়ন এবং সংশ্লিষ্ট আইনি বিষয়গুলির পর্যালোচনার লক্ষ্যে ‘The Tripura Land Revenue and Land Reforms (Fourteenth Amendment) Bill, 2026’ সংক্রান্ত বিধানসভার সিলেক্ট কমিটির প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধূরী।
রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বৈঠকে প্রস্তাবিত সংশোধনী বিলের পরিধি, উদ্দেশ্য এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে প্রাথমিক আলোচনা হয়। পাশাপাশি, বিলটির বিস্তারিত পর্যালোচনা, সংশ্লিষ্ট আইনি বিষয় এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন উপস্থিত সদস্য ও আধিকারিকরা।
বৈঠক প্রসঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধূরী জানান, গঠনমূলক আলোচনা, দায়িত্বশীল আইন প্রণয়ন এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মধ্য দিয়ে রাজ্যের ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার ব্যবস্থার উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*