বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৯ নভেম্বর || বর্তমান সময়ে পেঁয়াজের মূল্য বৃদ্ধীতে সমস্যার সন্মুখিন হচ্ছে লোকজনেরা। শান্তিরবাজারে যে যারমতো পেঁয়াজের মূল্য রেখে যাচ্ছে। এই সমস্যা থেকে লোকজনদের রক্ষনার্থে বিশেষ পদক্ষেপ গ্রহণ করলো শান্তিরবাজার মহকুমা প্রসাশন। শান্তিরবাজার মহকুমাশাসকের উদ্দ্যোগে সরকারি ন্যায্যমূল্যের দোকানে ৫৫ টাকা কেজি দরে প্রতি পরিবারকে ১ কেজি করে পেঁয়াজ বিক্রি করার সিদ্বান্ত নিয়েছেন। এই উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে বুধবার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্যের উপস্থিতিতে খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে বগাফা রোডস্থিত একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে পেঁয়াজ বিক্রি কেন্দ্রের শুভ সূচনা করেন। মহকুমাশাসকের এই পদক্ষেপে শান্তিরবাজারের লোকজনেরা উপকৃত হবে।
