বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১০ নভেম্বর || শান্তিরবাজার শহরের সবচেয়ে পুরানো কালি পূজো হলো দক্ষিন বাজারের কালীপূজা। দীর্ঘ প্রায় ১০০ বছরের অধিক এই পূজা হয়ে যাচ্ছে। এখানে মায়ের স্থাপিত মন্দির রয়েছে। এইবছর দীপাবলীকে কেন্দ্র করে দক্ষিন বাজার পূজা কমিটির উদ্দ্যোগতারা বড় আকারে পূজার আয়োজন করেছে। পূজাকে কেন্দ্র করে তিন দিনের মেলার আয়োজন করা হয়েছে ও ১৫ দিনের আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। পূজার তিনদিন সকল দর্শনার্থীদের জন্য অন্নভোগের আয়োজন করেছেন পূজা কমিটির উদ্দ্যোগতারা। পূজা কমিটির উদ্দ্যোগতারা জানান, এইবছর পূজার বাজেট ৫ লক্ষ টাকা করা হয়েছে। দক্ষিন বাজার পূজা কমিটির উদ্দ্যোগে আয়োজিত এইবছরের পূজা শান্তিরবাজারের অন্যান্য পূজার মধ্যে অন্যতমস্থান দখল করবে বলে আশা ব্যাক্ত করেন সকলে। পূজাকে কেন্দ্র করে সকলে একত্রিত হয়ে ব্যাপক হারে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
