দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৬ এপ্রিল ।। ২৮টি আসনের ADC ভোট কে সুষ্ঠ ও অবাধ করা সহ সার্বিক নিরাপত্তা নিয়ে কোনো রকম ঝুকি নিতে নারাজ প্রশাসন। রাজ্যের আরক্ষাবাহিনীর সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে। রাজ্যের মূখ্য সচিব যশ পাল সিং সহ উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে সাংবাদিক সন্মেলনে জানানো হয়েছে, নির্ভয়ে যাতে মানুষ ভোট দান করতে পারেন তার জন্য ত্রিস্তরিয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
