আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ডিসেম্বর || বুধবার রাজধানীর অরুন্ধতী নগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে সারা ভারত অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী দিবস উদযাপন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন এই অনুষ্ঠানে কুচকাওয়াজের সালামি গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি কুচকাওয়াজে অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারি প্ল্যাটুনকে পুরস্কৃত করেছেন। এছাড়াও, বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত একটি মহড়া প্রর্দশন প্রতক্ষ্য করেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, যেকোন ধরনের বিপর্যয় মোকাবিলায় সততা এবং নিষ্ঠার সাথে কর্তব্য পালন করে চলছে সারা ভারত অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী।
