যথাযোগ্য মর্যাদায় ডঃ বি আর আম্বেদকরের তিরোধান দিবস পালিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর || যথাযোগ্য মর্যাদায় ডঃ বি আর আম্বেদকরের ৬৮’তম তিরোধান দিবস পালন করা হয় বুধবার। এদিন রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদে রাজ্যের তপশিলী জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং মন্ত্রী সুধাংশু দাস প্রমুখ। মুখ্যমন্ত্রী ডঃ বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, দলিত, সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর সামগ্রিক বিকাশ সুনিশ্চিত করতে ডঃ বি আর আম্বেদকরের চিন্তাভাবনাই পাথেয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*