শর্ট সার্কিটে আহত এক নির্মাণ শ্রমিক

গোপাল সিং, খোয়াই, ১১ ডিসেম্বর || শর্ট সার্কিটে আহত এক নির্মাণ শ্রমিক। অলিমিন শেখ নামে এই শ্রমিকের বাড়ী পশ্চিমবঙ্গের মুর্শিবাদ এলাকায়। জানা যায়, খোয়াই সুভাষপার্ক এলাকা নিবাসী কমল মোদকের দালান বাড়ীতে কাজ করার সময় সে আহত হয়। যদিও ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করা হয়েছে। পরবর্তী সময় আহত নির্মাণ শ্রমিককে খোয়াই জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়।
উল্লেখ্য, গোটা ঘটনা নিয়ে খোয়াইবাসীর অভিযোগ প্রায়শঃই শোনা যায় শর্ট সার্কিটের কথা। আসলে শহরের বেশীরভাগ দালান বাড়ীতেই হুক লাইনের ব্যবহার হয়। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে দালানবাড়ী নির্মাণ হলেও বেশীরভাগই হুক লাইন ব্যবহার করে কাজ হয়। বিদ্যুৎ দপ্তর এবং পুলিশকে মেনেজ করে চলে এই বেয়াইনি কাজ বলে অভিযোগ এলাকাবাসীর। যেকারণে আজ অবধি কোন সুবিচার শ্রমিকরা পাননি। আরও দশটা ঘটনার মতোই এটাও চাপা পড়ে যাবে বলে জনগণের অভিমত। প্রশাসনের কাছে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের আবেদন রেখেছেন জনসাধারণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*