আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৃহীত তিনটি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগরতলা শহরে ধন্যবাদ মিছিল করেন বিজেপি সদর আরবান জেলা সংখ্যালঘু মোর্চা। মঙ্গলবার তিন তালাক বাতিল করা সহ সংখ্যালঘু মহিলাদের নিয়ে প্রধানমন্ত্রীর গৃহীত তিনটি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজধানীর হজ ভবন থেকে একটি র্যালী বের হয়ে সদর জেলা শাসক অফিসে গিয়ে শেষ হয়। এদিন সংগঠনের তরফে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সদর জেলা শাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ আলম, বিধায়িকা মিনা রাণী সরকার, শহর সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা।
