সাগর দেব, তেলিয়ামুড়া, ১৪ ডিসেম্বর || কল্যাণপুর গণহত্যার বিষয়ে বিজেপি দলের নেতৃত্বদের বক্তব্যের বিরোধিতা জানিয়ে সাংবাদিক সম্মেলন করল সিপিআই(এম) তেলিয়ামুড়া মহকুমা কমিটি। বৃহস্পতিবার সিপিআই(এম) তেলিয়ামুড়া মহকুমা অফিসে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মহীন্দ্র চন্দ্র দাস, নারী নেত্রী গায়েত্রী দত্ত সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনের বিষয় সম্পর্কে জানান, ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর কল্যানপুর বাজার কলোনি এলাকায় গণহত্যার শিকার হয়ে শহীদ হয়েছিল নিরীহ ২৬টি তরতাজা প্রাণ।
এই সহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ১২ই ডিসেম্বর ২০২৩ তারিখে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিধায়ক মহীন্দ্র চন্দ্র দাস অভিযোগ করে বলেন, ১২ই ডিসেম্বরের জনসভা এবং এর পুর্বে গণহত্যার বিষয়ে বিভিন্ন সময়ে বিজেপি নেতৃত্ব দ্বারা সিপিআই(এম) দল এবং দলের নেতৃত্ব সম্পর্কে কিছু ভুল তথ্য ও বক্তব্য তাদের গোচরে আসে। যে গুলো সিপিআই(এম) এম দল’কে জনসমক্ষে হেয় করা হয়েছে। এছাড়াও তিনি আরও অভিযোগ করে বলেন, বিগত ছয় বছরে সেই সহীদ পরিবারের প্রতি কোন কিছুই করেনি বর্তমান সরকার। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সিপিআই(এম) নেতৃত্বরা উক্ত সহীদ সমাবেশের বক্তব্য’কে নিয়ে সমালোচনায় মুখর ছিল।
