নতুন বাইক কেনার ৬ দিনের মধ্যেই বাইক দুর্ঘটনায় নিহত এক যুবক

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৪ ডিসেম্বর || দশমী রিয়াং পাড়া সংলগ্ন জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় নিহত এক। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দশমী রিয়াং পাড়া সংলগ্ন এলাকায় একটি বাইক দুর্ঘটনার স্বীকার হয় এক যুবক। জানা যায়, ৮ই ডিসেম্বর নতুন বাইক ক্রয় করেন শান্তিরবাজার মহকুমার মৈনাক্ষ পড়ার বাসিন্দা সমীর রিয়াং (২৬)। বৃহস্পতিবার সমীর রিয়াং নতুন বাইক নিয়ে শান্তিরবাজার বাইকের শোরুমে আসে। শোরুম থেকে ঘরে ফেরার পথে দশমী রিয়াং পাড়া সংলগ্ন এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে দুর্ঘটনার কবলে পরে সমীর রিয়াং। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রান হারায় সমীর রিয়াং।  দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা।  দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমীর রিয়াং এর মৃতদেহ শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। শান্তিরবাজার জেলা হাসপাতালের চিকিৎসক সমীর রিয়াং’কে মৃত বলে ঘোষনা করেন। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*