আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর || রাজধানীর মেলারমাঠস্থিত এগিয়ে চলো সংঘে প্রতি বছরের ন্যায় এবছরও শিশু মেলার আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে শ্যাম সুন্দর কোং জুয়েলারসের সহযোগিতায় আয়োজিত এগিয়ে চল সংঘের ৩৫’তম শিশু মেলার সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন শহরে কচিকাঁচাদের নিয়ে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করে এগিয়ে চলো সংঘ।
এদিন শিশু মেলার সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, যেভাবে শিশুদের গড়ে তোলা হবে, সেই ভাবে গড়ে উঠবে। শিশুদের বেড়ে উঠার জন্য প্রকৃত পরিবেশ দরকার। বর্তমান সরকার সেদিকে নজর দিয়ে কাজ করে চলেছে। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে যেন শান্তির পরিবেশ থাকে সেই দিকে লক্ষ্য রেখে সরকার কাজ করে যাচ্ছে। সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারলে তবেই ত্রিপুরা এগিয়ে যাবে।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর কোং জুয়েলারসের ডিরেক্টর অর্পিতা সাহা, এগিয়ে চল সংঘের সভাপতি সহ অন্যান্যরা।
