ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে তীর্থমুখে শুরু ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি || ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে শুরু হল ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। রবিবার অমরপুরের তীর্থমুখে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দু’দিন ব্যাপী পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন অমরপুরের তীর্থমুখ ছাড়াও তেলিয়ামুড়া চাকমাঘাট, সিমনা ব্রক্ষ্মকুন্ড সহ নানা স্থানে মকর সংক্রান্তি উপলক্ষে পুণ্যস্নান ও মেলা অনুষ্ঠিত হয়। পৌষ সংক্রান্তি উৎসবের সঙ্গেই জড়িয়ে থাকে মানুষের মিলনের আনন্দ বার্তা। বিভিন্ন জায়গার জাতী উপজাতিদের আগমনে উৎসব পূর্ণতা লাভ করে। অমরপুরের তীর্থমুখে পিতৃ পুরুষদের উদ্দেশ্যে হাজারো মানুষ তর্পণ সহ অবগাহন করেছেন। ঐতিহ্য মন্ডিত পৌষ সংক্রান্তি মেলা সম্প্রীতির মেলার রূপ নিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*