শঙ্করাচার্য বিদ্যায়তনের হীরক জয়ন্তী উদযাপন, স্মারণীকার আবরণ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি || রাজধানীর উত্তর বাধারঘাটস্থিত শঙ্করাচার্য বিদ্যায়তন ১৯৬৫ সাল থেকে যাত্রা শুরু করে অত্যন্ত সুনাম বজায় রেখেছে। শঙ্করাচার্য বিদ্যায়তনের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে হীরক জয়ন্তী উদযাপন করা হচ্ছে। ৫ দিন ব্যাপী ধরে চলবে নানা কর্মসূচী। ১৫ই জানুয়ারি, সোমবার সকালে বিদ্যায়তনের পতাকা উত্তলনের মধ্য দিয়ে শুরু হয় এই হীরক জয়ন্তী উদযাপন। এরপর সকাল ১১টায় বিদ্যায়তনের ছাত্রী-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সহ অ্যালুমনি অ্যাসোসিয়েশন ‘বলাকা’ এর ছাত্র-ছাত্রীদের নিয়ে শহরে এক সুবিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর এদিন বিকেলে শঙ্করাচার্য বিদ্যায়তনের স্মারণীকার আবরণ উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৪০নং পুর ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার চৌধূরী সহ বিদ্যায়তনের ছাত্রী-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সহ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের ছাত্র-ছাত্রীরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকনির্দেশনায় গুণগত শিক্ষা প্রদানে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার। এই দিশায়, ইতিমধ্যেই নেওয়া হয়েছে বেশ কয়েকটি পদক্ষেপ।
এদিকে ৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানে ১৬ই জানুয়ারি, মঙ্গলবার সকালে বিদ্যায়তনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল। এরপর এইডস ও নেশা বিষয়ক কর্মশালা এবং সন্ধ্যায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হবে।
১৭ই জানুয়ারি, বুধবার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়।
১৮ই জানুয়ারি, বৃহস্পতিবার ‘চিন্দ্রায়ন-৩’ এর উপর একটি সেমিনার অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। এদিন সন্ধ্যায় ‘বলাকা’ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হবে।
১৯শে জানুয়ারি, শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*