আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি || শনিবার রাজধানীর রামনগর ৫নং রোডস্থিত সমাজসেবী অদিতি ভট্টাচার্যের উদ্যোগে গীতা জ্ঞান প্রচারের জন্য এলাকাবাসীদের মধ্যে শ্রীমদ্ভাগবত গীতা বিতরণ করা হয়। এদিন এই শ্রীমদ্ভাগবত গীতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এরপর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মেয়র বলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রী কৃষ্ণ অর্জুনকে বলা বানী গুলো হলো শ্রীমদ্ভাগবত গীতা। গীতা হলো হিন্দু ধর্মের একটি মূল্যবান গ্রন্থ। ভগবান শ্রী কৃষ্ণ গীতায় বলা বানী গুলো কলিযুগের মনুষ্যদের জীবনধারার সংগে সম্পুর্ণ ভাবে মিলে যায়। মেয়র বলেন, যদি আমরা গীতার বাণী বা উপদেশ গুলো আমাদের জীবনে অনুসরণ করি তাহলে আমাদের জীবনে সফলতা কেউ আটকাতে পারবে না। গীতায় জীবনের সমস্ত সমস্যার সমাধান বর্ণনা করা হয়েছে।
মেয়র বলেন, জীবনের উন্নতি, জীবনকে সুনিয়ন্ত্রিত ও সুন্দর করে গড়ে তুলতে প্রতিমুহূর্তে আমাদের গীতার এই উপদেশের কথা স্মরণ করা উচিত।
