হলিক্রস স্কুলে ‘হাতেখড়ি’ ও বিদ্যালয়ে প্রবেশের সমারোহ সহ ডিজিটাল লাইব্রেরীর উদ্বোধন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি || রাজধানীর দুর্জয়নগরস্থিত হলিক্রস স্কুল একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নার্সারী বিভাগের উদ্বোধনী এবং ডিজিটাল লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে। শুধু তাই নয় প্রথা অনুযায়ী বৈদিক এবং আধুনিক রীতির সংমিশ্রণে এবার স্কুল কর্তৃপক্ষ শিশুদের হাতেখড়ির অনুষ্ঠান পালন করা হয়েছে। যা ছিল সবার কাছে এই অনুষ্ঠানের মূল কেন্দ্র বিন্দু। তাছাড়াও স্কুলের কচি কাঁচাদের নাচ গানের মনোজ্ঞ অনুষ্ঠান সকলের মন কেড়ে নিয়েছে।
শনিবার এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি. অমরনাথ গৌড়। এদিন স্কুল ব্যান্ড এর সাথে স্কুলের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল সকল অতিথিদের বরণ করে নেন। অনুষ্ঠানটি শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। সেখানে উপস্থিত ছিলেন বিচারপতি সহ স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং বিশিষ্ট নাগরিকবৃন্দ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*