আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি || সম্প্রতি কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিব্যলে প্রদর্শিত হয় ত্রিপুরার শিল্পীদের নিয়ে নির্মিত ৩০মিনিটের একটি স্বল্পদৈঘর্তের বাংলা ছবি ‘পূজোর জামা’। জানা যায়, কলকাতার এগোরা স্পেস থিয়েটারে আয়োজিত এই ফিল্ম ফেস্টিব্যলে অন্তিম পর্যায়ে নব পরিচালনার নিরিখে সেরা পরিচালকের পুরস্কার অর্জন করে রাজ্যের ছেলে সমর্পণ ভট্টাচার্য্য। গত ১৪ই জানুয়ারি কলকাতার মৌলালি যুব কেন্দ্রে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের হাত থেকে পুরস্কার গ্রহণ করে সে।
ছবিটির চিত্রনাট্য ও পরিচালনায় চিল সমর্পন ভট্টাচার্য, সিনেমাটোগ্রাফিতে গনক দেববর্মা এবং লিডরোলে অভিনেতা রিদ্ধিক শীল।
পরিচালক সমর্পণ ভট্টাচার্য্য জানান, গোটা বিশ্বের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে রচিত এই স্বল্পদৈঘর্তের বাংলা ছবি ‘পূজোর জামা’। এই উৎসবের মরসুমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ মা দুর্গার আরাধনা করতে ভিড় জমায়। ‘পুজোর জামা’ গল্পটির মূল চরিত্র টুবাইকে নিয়ে লেখা হয়েছে। পরিচালক জানান, আর্থিকভাবে কম সুবিধাপ্রাপ্ত একটি পরিবারের ছেলে টুবাই। সবার মতো সেও নতুন পুজোর পোশাক কেনার ইচ্ছা পোষণ করেন। তবে তাঁর কপালে ভাগ্যের পরিহাসে মিলল এক অপ্রত্যাশিত পুজোর জামা। সেটা নিয়েই ছবি ‘পূজোর জামা’।
