দীর্ঘদিনের দাবি পূরণ হওয়াতে খুশি এলাকাবাসী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ ফেব্রুয়ারী || দীর্ঘদিনের দাবি পূরণ হওয়াতে খুশি এলাকাবাসী। ঘটনা রাজধানীর মধ্য ভুবনবন ২ নম্বর ওয়ার্ডের ২৭ নম্বর বুথে এলাকায়। এলাকাবাসীর দাবী ছিল এলাকার রাস্তা সংস্কার করে দেওয়ার। বিগত ২৫ বছরে যে কাজটি করা হয়নি, গত দুই বছরের মধ্যে আগরতলা পুর নিগমের ২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধণের উদ্যোগে এই রাস্তাটি সংস্কার করা হয়। তাই বুধবার সকালে এই খুশিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এলাকাবাসিরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*