আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ ফেব্রুয়ারী || কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের উপর অর্থনৈতিক, রাজনৈতিক আক্রমণ এবং দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর হামলার প্রতিবাদে সিপিআই(এম)’র ডাকে বৃহস্পতিবার আগরতলা ওরিয়েন্ট চৌমূহনী এলাকায় ৪ ঘন্টা ব্যাপি এক গণঅবস্থানের আয়োজন করা হয়। এদিনের এই গণঅবস্থানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিধায়ক জিতেন চৌধুরী, মানিক দে সহ দলের অন্যান্য নেতৃত্বরা।
