বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১১ ফেব্রুয়ারী || শান্তিরবাজার মহকুমার অম্তর্গত পশ্চিম জোলাইবাড়ী গ্রাম পঞ্চায়েতে এলাকার স্ব-সহায়ক দলের মহিলাদের নিয়ে অনুষ্ঠিত হয় শক্তি বন্ধন কার্যক্রম পরিকল্পনা। রবিবার এই অনুষ্ঠানে প্রধানবক্তা হিসাবে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রীর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের এগ্রিষ্টেন্ডিং কমিটির প্রেসিডেন্ট বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, পঞ্চায়েতের উপপ্রধান রামপ্রসাদ ভৌমিক সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মহিলাদের বিশেষ প্রাধান্য দিয়ে মহিলাদের স্বশক্তিকরণে কাজ করে যাচ্ছে। ভারতের গুরত্ব পূর্ণ পদে তথা রাষ্ট্রপতি পদে মহিলাকে রাখা হয়েছে। ভারতের জনপ্রীয় প্রধানমন্ত্রী মহিলাদের বিশেষভাবে প্রাধান্য দিচ্ছেন যা বিগতদিনে দেখা যেতো না। বিগত দিনে শুধুমাত্র মিটিং মিছিল ছারা কিছু দেখা যেতোনা। বর্তমান সময়ে রাজ্যে বিজেপি ও আই পি এফ টি পরিচালিত সরকার গঠনের পর থেকেই চারিদিকে চলছে উন্নয়ন, যার মধ্যে প্রধান স্থান দেওয়া হয়েছে মহিলাদেরকে। এদিন এই আলোচনার মাধ্যমে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার মহিলাদের উন্নয়ন স্বার্থে কি কি কাজ করছেন তা নিয়ে বিশেষ ভাবে আলোচনা করা হয়।
