আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী || ৮নং টাউন বড়দোয়ালী মন্ডল অফিসে রবিবার পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে উনার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সেখানে মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরবর্তীতে সেখানে অন্যান্য কর্মকর্তারা মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করেন।
ইন্ডিয়া টুডের এক সার্ভেতে দেখা গেছে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভাবমূর্তিতে ৫ নম্বরে রয়েছে। সেজন্য ৮নং টাউন বড়দোয়ালী মণ্ডল অফিসে কার্যকর্তারা মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানায়। মুখ্যমন্ত্রী ওনার প্রতিক্রিয়া জানান, দায়িত্ব আরো বেড়ে গেল।
