আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী || রবিবার রাজধানীর দক্ষিণ ধলেশ্বর ওয়াটার সাপ্লাই রোডস্থিত সব্যসাচী ক্লাবের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরে উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এদিন রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবক রাজীব ভট্টাচার্য্য। তাছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।
