সবুজ পতাকা নেড়ে অযোধ্যাগামী ‘আস্থা স্পেশাল’ ট্রেন যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী ||
ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে ৪০০ জনের অধিক তীর্থযাত্রী ‘আস্থা স্পেশাল’ ট্রেনে অযোধ্যায় প্রভু রামের দর্শনের উদ্দেশ্যে আগরতলা থেকে যাত্রা শুরু করেন। আগামী ১৬ই জানুয়ারি ট্রেনটি অযোধ্যায় পৌঁছবে। ১৭ই জানুয়ারি আবার অযোধ্যা থেকে রওনা হয়ে ১৯শে জানুয়ারি আগরতলায় আসবে ‘আস্থা স্পেশাল’ ট্রেনটি। বুধবার সন্ধ্যায় বাধারঘাটস্থিত আগরতলা রেলস্টেশনে সবুজ পতাকা নেড়ে এই যাত্রার শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন সকল তীর্থযাত্রীর জন্য সামান্য আহারের প্যাকেট তুলে দেন মুখ্যমন্ত্রী।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত ২২শে জানুয়ারি অযোধ্যায় রামলালা মন্দিরের উদ্বোধনের ফলে সারা দেশে আস্থা ও বিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। ‘ফিল গুড’ অনুভূতি দেখা দিয়েছে। তিনি বলেন, যাঁরা আজ অযোধ্যায় যাচ্ছেন তাঁরা যেন ভগবান রামলালার কাছে রাজ্যবাসীর জন্য সুখ ও শান্তি প্রার্থনা করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*