আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ || সামনেই লোকসভা ভোট, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। ভোটে প্রতিটি নাগরিকের অংশগ্রহণের উদ্দেশ্যে Central Bureau of Communication আগরতলা শাখার উদ্যোগে এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সহযোগীতায় টি আই টি’তে একদিনের এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার আয়োজিত এই সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Additional CEO সুভাষীশ বন্দ্যোপাধ্যায়, টি আই টি এর অধ্যক্ষ বিজয় কুমার উপাধ্যায়, ডিন ঝুনু দেববর্মা এবং সি বি সি আগরতলা শাখার আধিকারিক সুদীপ্ত কর।
এদিন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে ভারত এবং সাধারণ নির্বাচনের উপর ক্যুইজের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের প্রধান অতিথি সুভাষীশ বন্দ্যোপাধ্যায় প্রতটি নাগরিককে আপোষহীনভাবে ভোট দানের জন্য আবেদন জানান। এদিন ছাত্রছাত্রীদের আদর্শ নাগরিক হিসেবে ভোটদানের জন্য শপথ গ্রহন করা হয়। গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
