বাইক ও স্কুটির সংঘর্ষে গুরতর আহত দুই যুবক

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৮ এপ্রিল || বাইক ও স্কুটির সংঘর্ষে গুরতর আহত হয় দুই যুবক। ঘটনা বৃহস্পতিবার আনুমানিক ৩টা ৩৫ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর ফাঁড়ী থানা সংলগ্ন এলাকায় ৮ নং জাতীয় সড়কে। জানা যায়, টি আর ০৮ ই ৫৯৪৬ নম্বরের পালসার বাইক এবং টি আর ০৮ ই ৯৫৮৯ নম্বরের স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বাইক চালক ও স্কুটি চালক জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে গুরতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।  দুর্ঘটনায় আহত এক যুবকের বয়স ১৭ বছর।  এই বয়সে স্কুটি চালানোকে কেন্দ্র করে তিব্র সমালোচনার ঝড় বইছে অভিজ্ঞমহলে। দুর্ঘটনায় আহতরা হল ব্রিজেস দেবর্বমা (১৭) এবং স্যামসং কলই (১৮)। ঘটনার পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ বাইককে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে মনপাথর ফাঁড়ী থানার পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*