ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া দোকানের ব্যবসায়ীদের সাথে কথা বলতে গেলেন মেয়র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল || গত ১৮ই এপ্রিল, শুক্রবার রাজধানীর দুর্গা চৌমূহনী ৯ নম্বর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় দুর্গা চৌমুহনী এলাকার ২৪টি দোকান। ঘটে যাওয়া সেই অগ্নিকান্ডের জায়গা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রবিবার এই জায়গা পরিদর্শন করে মেয়র দীপক মজুমদার জানান, যাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অস্বাভাবিক তাদের প্রাথমিক সাহায্য প্রদান করা হবে।
এদিন মেয়র বলেন, নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে পারেননি তিঞ্জ। তবে এদিন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং কিভাবে ওদের সাহায্য করা যায় এই ব্যাপারেও আলোচনা করেন।
এদিন মেয়রের সঙ্গে ছিলেন এলাকার কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব সহ ডি সি এম। আগামীকাল সরকারিভাবে তাদের কিছু আর্থিক সাহায্য করা হবে ব্যবসা শুরু করার জন্য বলে জানান মেয়র।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*