পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচনে সামনে রেখে চলছে ব্যালট পেপারে ভোটগ্রহণ প্রক্রিয়া

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৩ এপ্রিল || আগামী ২৬শে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটের কাজে নিযুক্ত কর্মী ও সাংবাদিকদের ব্যালট পেপারে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। রবিবার থেকে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে ব্যালটে ভোটার সংখ্যার য়েছে ৫৪৩ জন । মঙ্গলবার ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতে গিয়ে মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য জানান, বেলা ১২টা ৪০ মিনিট পর্যন্ত মোট ভোট দিয়েছে ৪৫৬ জন। তিনি জানান, আগমী ২৬শে এপ্রিল নির্বাচনকে কেন্দ্র করে সমস্তপ্রকারের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। গত ১৯শে এপ্রিলের ন্যায় আগামী ২৬শে এপ্রিল যাতে করে সুষ্ঠ ভাবে ভোটগ্রহণের প্রক্রিয়া সম্পূর্ন হয় তারই প্রয়াস চালিয়ে যাচ্ছে মহকুমাপ্রসাশন।
এদিন শান্তির বজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে ব্যালট পেপারে ভোট প্রদানের জন্য লোকজনেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যা। এদিন সকলে উৎসবের মেজাজে ভোট দিচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*