রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় ঘটা করে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী, পুজোয় অংশ নিলেন রাজ্যপাল ও মেয়র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল || রাজা কেশরী এবং মাতা অঞ্জনীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন বজরংবলী হনুমান। তিনি অষ্ট চিরঞ্জীবীদের একজন এবং ভগবান শিবের রুদ্র অবতার হিসেবেও পরিচিত। তাকে অনেক নামে ডাকা হয় যেমন মারুতি নন্দন, অঞ্জনী পুত্র, পবন পুত্র হনুমান, সংকট মোচন যার অর্থ ভক্তদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে। চৈত্র মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে প্রতিবছর পালিত হয় বজরংবলীর পূজা। এই বছর বৈশাখ মাসে পড়েছে তিথি। পাশাপাশি এবছর হনুমানজির জন্মবার মঙ্গলবারই পড়েছে তিথি। আজ সারা রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় ঘটা করে পালিত হচ্ছে হনুমান পূজা। আগরতলা শহরের লক্ষ্মী নারায়ণ বাড়িতে সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় এই পূজাকে ঘিরে।
রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু অংশগ্রহণ করেন কাটিয়া বাবা কলেজের হনুমান পুজোয়। পাশাপাশি আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার অংশগ্রহণ করেন রামনগর চার নম্বর রাস্তায় সনাতনী একতা মঞ্চের পুজো মন্ডপে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*