আগরতলা, ৩ মে ।। রবিবার ইয়ুথ হোস্টেল এসোসিয়েসান অব ইন্ডিয়া এবং ন্যাশনাল ইয়ুথ প্রোজেক্ট ত্রিপুরা রাজ্য শাঁখার যৌথ উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইউনিটি ইন ডাইভারসিটি থিমে অনুষ্ঠিত হয় এই সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে কচিকাঁচা সহ BSF –এর জোওয়ানরাও ভারতের বিভিন্ন রাজ্যের ট্র্যাডিশনাল ডান্সে অংশ নেয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, ক্রীড়ামন্ত্রি সহিদ চৌধুরী, BSF –এর DIG ভগৎ সিং তাওলিয়া সহ ইয়ুথ হোস্টেল এসোসিয়েসান অব ইন্ডিয়া এবং ন্যাশনাল ইয়ুথ প্রোজেক্ট ত্রিপুরা রাজ্য শাঁখার কর্মকর্তারা।
